ফেসবুকের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:২৭  
হ্যাকার কর্তৃক একাধিকবার জ্যাক ডর্সির অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর অবশেষে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকের পরিমান বেশ কমে গেছে। তবে এবার স্বয়ং হ্যাকিংয়ের শিকার হয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। খবর এনগ্যাজেট। ‘আওয়ারমাইন’ নামের যে হ্যাকার গ্রুপ এনএফএল টিম অ্যাকাউন্ট এবং ইএসপিএন অ্যাকাউন্ট ব্যবহার করে মেসেজ পাঠিয়েছিলো, ঐ হ্যাকার গ্রুপই ফেসবুকের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাশাপাশি ফেসবুক মেসেঞ্জারের অফিশিয়ার টুইটার অ্যাকাউন্টও হ্যাক করেছে। এক বিবৃতিতে টুইটার নিশ্চিত করেছে, থার্ড পার্টি প্লাটফর্মের মাধ্যমে হ্যাকাররা অ্যাকাউন্টগুলোর অ্যাক্সেস নেয়, যেভাবে এনএফএল অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়েছিলো। আমরা ইতিমধ্যেই হ্যাকারদের অ্যাক্সেস বন্ধ করে দিয়েছি। ডিবিটেক/বিএমটি